তুমি প্রভু দয়াসিন্ধু মহিমাসাগর*******
আমার ( বীরেন্দ্রনাথ বসু) জীবনের একটা স্মরনীয় ঘটনা। স্কুলে পড়ি, তখনতো এখনকার ছেলে মেয়েদের মত বই বোঝাই ঝোলা পিঠে বয়ে স্কুলে যেতে হতো না। অল্প কটা বই একটা খাতা আর সাথে অবশ্যই স্লেট পেন্সিল নিয়েই স্কুলে যেতে হতো। তেমন ই গিয়েছি। সে দিন কি কারণে স্কুল আগে ছুটি হয়ে গেল। আমি তখনি বাড়ী না গিয়ে কাছেই বড়ো খেলার মাঠ, সেখানে গিয়েছিলাম মেলা দেখতে। কিছু দূরে দেখি বহু মানুষের জটলা। কাছে গিয়ে দেখি, কপালে বড় সিঁদুরের টিপ,লাল কাপড় পড়া, গলায় বড় বড় পুঁতির মালা, বিভৎস এক কাপালিকের চারপাশে বহু মানুষের ভিড়। সবার সাথে আমিও দাঁড়িয়ে তার কান্ড দেখছি। সেই সাথে মনে মনে ঠাকুরের নাম স্মরণ করছি।একটু পড়েই ঐ কাপালিক বিড় বিড় করে মন্ত্র পড়ে আমাদের সবার দিকে কি যেন ছুঁড়ে দিলো।
অবাক কান্ড, একটু পড়েই দেখলাম, আমার থেকে বয়সে বড়ো বেশ কিছু মানুষ কেমন যেন অথর্বের মতো ধুলো ভরা মেলার মাঠে শুয়ে পড়লো। আমি তখনও দাঁড়িয়ে, আমার কিছু হয়নি দেখে ওই কাপালিক ই অবাক। আর সেখানে দাঁড়াইনি বাড়িতে ফিরে এলাম।
বালক বয়সেও বুঝতে পারলাম নামের কি ক্ষমতা।
জয়রাম জয়রাম
গুরু কৃপাহী কেবলম্

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 14:52 Rating: 5

No comments:

Powered by Blogger.