বলিতে লাগিলেন ঠাকুর তোমার এত করুণা! আমরা মূর্খ অধম! ব্যক্তি স্বার্থের জন্য কত কি প্রার্থনা করি, তুমি সব কিছু নিজ শরীরে ধারণ কর আমাদের মুক্তির জন্য, তুমি আমাদের ক্ষমা কর। ঠাকুর সস্নেহে তাঁহার মাথায় হাত বুলাইয়া বলিলেন অহন যান প্রসাদ পাইয়া বিশ্রাম করেন।
পরদিবস প্রাতঃকালে ফেনী, চট্টগ্রাম এবং চৌমুহনী হইতে ১৫/১৬ জন ভক্ত ঠাকুর দর্শনে বিলোনীয়া বাড়ীতে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর সকলের কুশল সংবাদাদি অবগত হইয়া প্রীত হইলেন। ইহার পর ঠাকুর গীতা প্রবচন শুরু করিলেন এবং প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট গীতার গুহ্য তত্ত্বকথা অতি সরল ভাষায় ব্যাখ্যা করিয়া উপস্থিত ভক্তদের মোহিত করিয়া রাখিলেন। ঠাকুর প্রবচন শেষ করিলে চট্টগ্রাম হইতে আগত জনৈক ভক্ত প্রশ্ন করিলেন বাবা, শ্রীমুখ হইতে নাম পাইয়াছি বহুদিন।
রামভাই স্মরণে
দ্বিতীয় খন্ড

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 14:51 Rating: 5

No comments:

Powered by Blogger.