শ্রীশ্রীঠাকুর ভক্তদেরকে প্রায়ই বলিতেন, “পট ও দেহ অভিন্ন। আমাকে যেভাবে যত্ন করেন, পটকেও সেভাবে করবেন। আমার পিছনে ঘুইরা লাভ কি? আমি তো ঐ পটের মধ্যেই আছি।” আমরা শ্রীশ্রীঠাকুরের সাধারণতঃ তিন ধরণের শ্রীপট পেয়ে থাকি শ্রীশ্রীকৈবল্যনাথ, শ্রীশ্রীসত্যনারায়ণ, শ্রীশ্রীরামঠাকুর রূপে। উপরিলিখিত তিনটি শ্রীপট সম্বন্ধে শ্রীশিতিকণ্ঠ সেনগুপ্ত মহাশয়ের উপলব্ধিঃ

(১) শ্রীশ্রীকৈবল্যনাথ -শান্ত, সমাহিত, অদ্বৈত চেতনার দ্যোতক
(২) শ্রীশ্রীসত্যনারায়ণ -ভক্তের অভীষ্ট পূরণকারী ভগবান
(৩) শ্রীশ্রীরামঠাকুর -আমাদের ইহকাল পরকালের সত্যিকারের দরদী বান্ধব
তিন ধরণের শ্রীপটের মধ্যে শ্রীশ্রীকৈবল্যনাথ ও শ্রীশ্রীসত্যনারায়ণ পট বিশেষ তাৎপর্যপূণ্য, স্বয়ং শ্রীশ্রীঠাকুর কর্তৃক নির্ধারিত। শ্রীশ্রীঠাকুর সত্যনারায়ণের পট দেখিয়ে নিজ মুখে ভক্তদের উদ্দেশ্য করে বলেছিলেন, “ইনি সত্যপীর-সত্যনারায়ণ। সিন্নী দিয়া সকল কামনা বাসনা এনাকেই জানাইবেন, কৈবল্যনাথের কাছে কিছুই প্রার্থনা করিতে নাই।” সুতরাং বুঝা যায় শ্রীশ্রীঠাকুর আমাদের মত সাধারণ ভক্তদের দুঃখ দুর্দশা দূর করার জন্য শ্রীশ্রীসত্যনারায়ণের শ্রীপট এবং উচ্চস্তরের ভক্তদের মোক্ষলাভের জন্য শ্রীশ্রীকৈবল্যনাথের শ্রীপট সৃষ্টি করে গেছেন। যদি তা না করে যেতেন তাহ’লে আমাদের অবস্থা কি হতো একটু ভেবে দেখুন, তাই শ্রীশ্রীঠাকুরের শ্রীপটও শ্রীশ্রীরামচন্দ্রদেবের ভক্তদের এক অপূর্ব্ব সম্পদ।
#দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 09:05 Rating: 5

No comments:

Powered by Blogger.