একজন মহাত্মা আসছেন ।

কাকরূপে দেখা করতে আসেন ।
দুই চারটা কথা বইলা চইলা যান ।
শ্রীশ্রী রামঠাকুর
শ্রীমতী কিরণবালা লিখেছেন ,
একদিন সকালবেলা ঠাকুর বললেন ,
" কাল রাত্রে গুরু আসছিলেন ,
তাঁকে কিছু খাইতে দিতে পারলাম না ।
একটু জল দিলাম " ।
তারপর একটু থেমে আবার বললেন ,
কখন যে আসেন ঠিক নাই ।
রাত্রে খাওনের মত কিছু ঘরে রাখবেন " ।
তাঁর গুরুর সাথে ঠাকুরের যে সম্পর্ক ,
তাঁর আশ্রিতেরও ঠিক তেমনি সম্পর্ক ।
এত অন্তরঙ্গ , এত ভেদাভেদ বর্জিত যে এক বিছানায় একই কম্বলের তলায় শোওয়া যায় ।
কিছু ঘরে না থাকলেও বিনা সঙ্কোচে শুধু জলও খেতে
দেওয়া যায় ।
এমন আপন করে কে আর কাছে টেনে নেয় ?
এরপর থেকে রোজই রাত্রিতে কিছু ফল ঠাকুরের শোবার
ঘরে রাখা থাকত ।
ভোরবেলায় বারান্দায় বেরিয়ে ঠাকুর সেই সব ফল কাক কে খাওয়াতেন ।
একটা কাক বারান্দার সামনে কা-কা করছে ।
ঠাকুর প্রায় আপন মনে বললেন ,
একজন মহাত্মা আসছেন ।
কাকরূপে দেখা করতে আসেন ।
দুই চারটা কথা বইলা চইলা যান।
শ্রীমতী প্রমীলা দত্ত
" মহাজীবনের কাহানী "
পৃষ্ঠা- ৫
#দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on 12:51 Rating: 5

No comments:

Powered by Blogger.