"নামে দুঃখ নিবারণ। "
সৃষ্টির সেরা জীব মানব দুর্লভ জনমে ভাবে সব ভোগ তার,
তবুও দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদ-আপদে অশান্ত চারিধার।
দশ ইন্দ্রিয় ষড়রিপুর তাড়নায় অস্থির চঞ্চল হয়ে ঘুরে সর্বক্ষণ,
ত্রিতাপ জ্বালায় দুর্ভোগ অশান্তিতে দুঃখে কাতর যখন তখন।
ভগবানের নাম কৃপার ভান্ডারে আছে পরিত্রাণের উপায়,
একমাত্র নামগুণে সকল দুঃখের অবসান ধৈর্য্যের পরীক্ষায়।
নিরন্তর ইষ্টচিন্তায় নামোময় ভক্তের যত দুঃখ বিপদ,
গুরু কৃপা লভি সকল দুঃখ হয় নামান্তর সম্পদ।।
No comments: