গুরু কৃপা।"
গুরু প্রদত্ত নাম হইল গুরু কৃপা,
নামের প্রকাশে সদগুরুর জাগ্রতা।
গুরু কৃপা করেন নাম বা মন্ত্র দিয়া,
কৃ অর্থ করা আর পা অর্থ পাওয়া।
কৃপা শব্দের অর্থ দাঁড়ায় কইরা পাওয়া।
নাম করিতে করিতে বিরজ ধামের হওয়া,
বিরজ হইল চঞ্চলতা বিহীন স্থির অবস্থা।
গুরু আসেন বিরজ করে দিতে মুক্তির বারতা।
গুরু দিতে আসেন না গুরু আসেন নিতে,
গুরু কৃপাহী কেবলম্ বন্ধন মুক্তির সকাশে।।
No comments: