পাপ পুন্য আর সুকৃতি আলাদা।
পাপ পুন্য ভালো ও খারাপ কর্মের ফল যা আমাদের জীবন কখনো সুখ ও কখনো দুঃখ হয়ে আসে।
যা ভোগার জন্যে বার বার জন্ম মৃত্যু হয়।
যেমন কেউ দান করলো তার পুন্য হলো সে পরবর্তী সময় এ তার ফল স্বরূপ অনেক অর্থের মালিক হলো।
কেউ কারো ক্ষতি করলো পড়ে সে পাপের সাজা পাবেই।এজন্মে হোক, পরজন্মে হোক আর অতল বিতল সুতল এ হোক, পেতে হবেই।পাপ ও পুন্য দুটোই ভুগে ক্ষয় হয়।
কিন্তু সুকৃতি এর উর্ধে।হরিনাম জপ, যেইটুকু জপ করলেই তা সঞ্চয় হয়ে গেলো, এর ক্ষয় নেই।নাম জপ করতে করতে জন্ম জন্মর সঞ্চিত পাপ ক্ষয় হয়, আমাদের মন শুদ্ধ হয়।
একাদশী করলে আমাদের পাপ ক্ষয় হয়। ভক্তি প্রাপ্তি হয়।আমরা নিজের বাড়ি ভগবানের ধাম ফিরে যাই।
বৃন্দাবন ভ্রমণ, গিরিরাজ পরিক্রমা, রাধা কুন্ডে স্নান, বৃন্দাবন এর রজ, যমুনার জল কে স্পর্শ করা, বৈষ্ণব দের সেবা,প্রসাদ ছাড়া কিছু গ্রহণ না করা,নিষ্কাম জীব সেবা, গোমাতার সেবা,কীর্তন, ভজন এগুলো হলো সুকৃতি, যার ক্ষয় নেই। এগুলো করা মানে পাপ ও পুন্য উভয় থেকে মুক্তি। কর্মঋণ পরিশোধ।
এই জগৎ এর কষ্ট থেকে চির মুক্তি।
নিজের ঘর ভগবানের ধাম ফিরে যাওয়া যা আমাদের নিজেদের ঘর। যেইখানে জন্ম মৃত্যু রোগ দুঃখ কিছু নেই।আছে শুধু ভগবানের সেবা, ভক্ত সঙ্গ।
গোবিন্দ কে নিজের করে পাওয়া।
তাই বৈষ্ণব কৃপা নিন। সুকৃতি হোক।
কষ্ট থেকে চিরতরে মুক্তি হোক।

Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 14:45 Rating: 5

No comments:

Powered by Blogger.