মৃত্যুর পর আত্মা কোথায় যায়? | সদগতি, কর্মফল ও মুক্তির পথ | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী

মৃত্যুর পর আত্মা কোথায় যায়? | সদগতি, কর্মফল ও মুক্তির পথ | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী

📜 Video Description:
শ্রীশ্রী রামঠাকুরের বেদবাণীর আলোকে জানুন—
মৃত্যুর পর আত্মার প্রকৃত অবস্থান কী? সদগতি বলতে কী বোঝায়? আকস্মিক মৃত্যু কেন ঘটে? পাপ-পুণ্য, সুকৃতি-দুষ্কৃতি, জন্মচক্র, যোনি পরিবর্তন ও প্রারব্ধ শাসনের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা।

এই পর্বে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে—
✨ আত্মা কোথাও যায় না, মন-বাসনাতেই সীমাবদ্ধ থাকে
✨ বাসনা শূন্যতাই মুক্তি ও সদগতি
✨ কর্মফল অনুযায়ী জন্মচক্র
✨ পাপ-পুণ্য মূলত মনের ভাব
✨ নারী-পুরুষ ভেদ নয়, আত্মিক সাধনাই সত্য

📚 এই আলোচনা শুধু ধর্মীয় উপদেশ নয়—জীবনের গভীর আত্মজাগরণের পথ।

🙏 জয় রাম
শ্রী শ্রী রামঠাকুর প্রাণের ঠাকুর
🌐 www.srisriramthakur.com


🔖 Hashtags:
#শ্রীশ্রীরামঠাকুর #বেদবাণী #Ramthakur #মৃত্যুরপরআত্মা #সদগতি #পাপপুণ্য #কর্মফল #আধ্যাত্মিকজ্ঞান #VedBani #SriSriRamthakur #BanglaSpirituality #জয়রাম


🔍 SEO Keywords:
শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী, Ramthakur Bedbani Bangla, মৃত্যুর পর আত্মা কোথায় যায়, সদগতি কাকে বলে, পাপ পুণ্য ব্যাখ্যা, কর্মফল ও জন্মচক্র, শ্রীশ্রী রামঠাকুর উপদেশ, Bengali spiritual discourse, Ramthakur teachings, আত্মিক মুক্তির পথ, Vedbani explanation Bengali, Sri Sri Ramthakur devotional video, www.srisriramthakur.com

 

জয় রাম,,
শ্রীঠাকুরঃ-পায়ের বাতের ব্যথা মাঝে মাঝে দেখা দেয়?
,,আমি ঠাকুরের নিকট যাইতে তিনি বলিলেন, পা দুইটা টন টন করছে । আমি পা দুইখানা টিপিতে টিপিতে বলিলাম,"এমন দুরন্ত বাতের ব্যথা নিয়ে বনে-জঙ্গলে ঘুরতে কি করে ?
ঠাকুর- বনে-জঙ্গলে থাকতে কোন রোগ ছিল না ।
প্রশ্ন- তাহলে এ রোগ পেয়ে বসল কেন ?
ঠাকুর- কার্যকারণে পাইছি ।
প্রশ্ন- কার্যকারণ টা কি ?
ঠাকুর- হিমালয় থাইকা নাইমা কলকাতার পাশে বাঁশবেড়িয়া অঞ্চলে গঙ্গার ধারে এক শিবমন্দিরে কিছু দিন ছিলাম । তখন সেইখানের এক গৃ্হস্থ পরিবারের স্বামী-স্ত্রী অনেক বইলা কইয়া আমারে তাগ বাড়ি নিয়া যান । সেইখানে মাঝে মাঝে দুই চার জন রোগীরে বনের লতা, পাতা অসুধ দিতাম । তারা আরোগ্য হইয়া যাইত । এইটা দেইখা স্বামী-স্ত্রী তাগ বাত ব্যাধিগ্রস্ত একমাত্র পুত্রের আরোগ্যের জন্য প্রতিদিন বহু কাকুতি - মিনতী,কান্নাকাটি করত । আমি এড়াইয়া যাইতাম । শেষ পর্যন্ত তাহ আকুলতা সহ্য করতে না পাইরা একদিন রাতে গঙ্গার ধারে বাঁশবনে আসন কইরা এক প্রহর বসছিলাম । তারপর উঠার জন্য অনেক চেষ্টা কইরাও বিন্দুমাত্র নড়তে পারলাম না । বুঝলাম ঐ ছেলের রোগ আমারে ধরছে, আর সেই ছেলে সুস্থ হইয়া গেছে । নিরুপায় ভাবে বইসা আছি এমন সময় দেখি,গুরু (শ্রীরামঠাকুরেরগুরু)একটু দূরে দাঁড়াইয়া আমারে ডাকতেছেন । আমার কাছে আস । আমি কোন মতেই উঠতে পারতেছি না দেইখা তিনি অমার পিছন দিক থাইকা এক লাথি মাইরা আমারে ১৪/১৫ হাত দূরে ফেইলা দিলেন । আমি অতিকষ্টে খোঁড়াইতে খোঁড়াইতে আসলাম । তা দেইখা তিনি বললেন, একটু দোষ রইয়া গেল । এই বইলাই তিনি চইলা গেলেন ।
প্রশ্ন- সেই গৃহস্থ বাড়ি ফিরে গিয়েছিলে কি ?
ঠাকুর- না , আর যাই নাই । সেইখান থাইকা অন্য দিকে চইলা যাই ।
প্রশ্ন- সে ঘটনার পর থেকেই বুঝি পায়ের ব্যথা মাঝে মাঝে দেখা দেয় ?
ঠাকুর- হ । -রামভাই স্মরণে।

মৃত্যুর পর আত্মা কোথায় যায়? | সদগতি, কর্মফল ও মুক্তির পথ | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী মৃত্যুর পর আত্মা কোথায় যায়? | সদগতি, কর্মফল ও মুক্তির পথ | শ্রীশ্রী রামঠাকুর বেদবাণী Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel) on 19:59 Rating: 5

No comments:

Powered by Blogger.